শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৯ পিএম, ২০২২-০৪-১৭
রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ-জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রহস্য জনক ভাবে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র। রবিবার (১৭ এপ্রিল) সকাল ৭ টায় সরিষাবাড়ী উপজেলার পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানাযায়, ঐদিন সকালে হঠাৎ অফিসে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানালে তিনি দ্রুত ফায়ার সর্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ সকল ফাইলপত্র,চেয়ার-টেবিল,আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন,সকাল ৭টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নির্বাহী অফিসারের কক্ষের আগুন আধা ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন,সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। আমি ফায়ার সাভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি। অপর দিকে খবর পেয়ে জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited